1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঝিকরগাছার কপোতাক্ষ নদের ওপর নির্মাণাধীন সেতুটির কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৫২১ বার পঠিত

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার কপোতাক্ষ নদের ওপর নির্মাণাধীন সেতুটির কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা। বিশেষ করে বেনাপোল বন্দরে যাতায়াতকারী ট্রাকচালকদের দুর্ভোগে পড়তে হচ্ছে প্রতিনিয়ত।

নির্মাণাধীন সেতুটির যে অংশ খুলে দেওয়া হয়েছে তার দুই পাশে অর্ধেক অংশ ঢালাই দিয়ে ফেলে রাখায় একটি একটি করে গাড়ি পার হচ্ছে। ফলে রাত-দিন যানজট লেগেই থাকছে সেতুটির দুই পাড়ে। একই সঙ্গে শুষ্ক মৌসুম হওয়ায় ধুলায় নাজেহাল হতে হচ্ছে এই পথে যাতায়াতকারীদের।

নিয়ম করে সেতুটি নিচুভাবে নির্মাণ করায় এটি ভেঙে ফেলার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রাসহ নদী রক্ষা কমিটি। কারণ, এর ফলে নৌপথ বন্ধ হয়ে গেছে। এর পর সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও দুই মাথায় সড়কের সঙ্গে সংযোগের কাজ শেষ না করেই ফেলে রাখা হয়।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশে দুই কিলোমিটারজুড়ে যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে। সেতুর দুই মাথায় বাধা থাকায় একটি একটি করে গাড়ি পার হচ্ছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে যাতায়াতকারী জেলার পশ্চিমাঞ্চল ও সাতক্ষীরার মানুষ।

দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়া বাসযাত্রী উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা খাতুন বলেন, সকাল ৯টার সময় ঝিকরগাছার কাছে হাজিরালিতে এসে পৌঁছালেও যানজটের কারণে প্রায় দুই ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়েছে।

প্রাইভেট কার চালক নুরনবী বলেন, ‘সেতুটির কাজ শেষ না হওয়ায় যানজটে ব্যাপক ভোগান্তি পেতে হচ্ছে। তবে বেশি সমস্যা হচ্ছে রোগী পরিবহন ও বিমানে যাতায়াতকারী যাত্রীদের।

দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলের পণ্যবাহী ট্রাক যানজট আরও দীর্ঘ করে দিচ্ছে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে বন্দর থেকে ছেড়ে আসা এসব ট্রাককে সেতুটি পার হতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম বলেন, ‘সেতুর দুই মাথায় অর্ধেক করে কাজ ফেলে রাখা হয়েছে। এতে একটি একটি করে গাড়ি পার করতে হচ্ছে। তাই যানজট বাড়ছে। গতকাল (বুধবার দিবাগত) রাত ২টা পর্যন্ত ওখানে দায়িত্বে ছিলাম।’
এ ঘটনায় তিনি সেতু নির্মাণে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে দোষারোপ করেন।

যশোর সড়ক জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘সেতুর নতুন করে কাজের বিষয়ে আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে সমস্যা পেলে সমাধান করা হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT