1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনা দেখতে যাওয়ার পথে লাশ হলো ২ জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৬৩ বার পঠিত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিসংযোগ দেখতে যাওয়ার পথে কাঠালিয়া উপজেলার কচুয়া নামক স্থানে দুজন মটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়। নিহতরা হলো কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মো. খোকনের ছেলে মো. পারভেজ (১৮), মঠবাড়িয়া ছোট শৈউলা এলাকার মো. ফারুক আকনের ছেলে মো. হাসিব (২২)।

জানাগেছে, কাঁঠালিয়া থেকে পারভেজ ও হাসিব মোটরসাইকেল যোগে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা দেখতে যাচ্ছিল। বিকাল সোয়া ৪টার দিকে কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজার এলাকায় তাদের মটর সাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে দুজনেই ছিটকে পরে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সন্ধ্যা ৬ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT