1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিসংযোগের ঘটনায় নিহত বেড়ে ৩৯।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২০৯ বার পঠিত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঢাকা বরগুনা রুটের এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ প্রেরন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আনুমানিক শতাধিক যাত্রীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বারতে পারে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছেন।

ঢাকা থেকে ছেড়ে বরগুনা যাওয়ার পথে বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে এই অগ্নিসংযোগ ঘটে।

অগ্নিকাণ্ডে সংবাদ প্রেরন পর্যন্ত ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং শতাধিক অগ্নিদগ্ধকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধার অভিযানে বরিশাল ফায়ারসার্ভিস, ঝালকাঠি ফায়ারসার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড কাজ করছে।

দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাওয়া লঞ্চের একাধিক যাত্রী জানিয়েছেন, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে পর্যায়ক্রমে পুরো লঞ্চে ছড়িয়ে পরে। এসময় লঞ্চে থাকা কয়েকশো যাত্রীদের অনেকে প্রানে বাঁচতে নদীতে ঝাপ দেয়। কিন্তু তাতেও অনেকের প্রান রক্ষা হয়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো.বেলাল উদ্দিন জানান, বরিশাল ও ঝালকাঠির স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কি কারণে আগুনের সূত্রপাত্র হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন রুম থেকে আগুনের সুত্রপাত।

ঘটনার ব্যাপারে জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ নাজমুল আলমকে আহবায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পথে রয়েছেন বলে জানাগেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT