1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ।

বিশ্বনাথে আর-রাহমান ট্রাস্টের কোরআন সহ উপকরণ প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১৬২ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।

‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে”এ স্লোগান কে সামনে রেখে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর-রহমান এডুকেশন ট্রাস্ট দেশে বিদেশে মানব ও সামাজিক উন্নয়নে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এযাবৎ ট্রাস্টের উল্লেখযোগ্য অসংখ্য কার্যক্রম সম্পন্ন হয়েছে তার মধ্যে রয়েছে গৃহ নির্মাণ, শীতবস্ত্র বিতরণ, টিউবওয়েল প্রদান, শিক্ষা উপকরণ, বিবাহ অনুদান, বৃত্তি প্রদান, ত্রাণ বিতরণ সহ অসংখ্য কার্যক্রম।
তারই ধারাবাহিকতায় আজ সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাকিছির গ্রামের নব প্রতিষ্ঠিত শাহে কদমী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে মহাগ্রন্থ আল কোরআন, ছোট্ট শিশুদের মধ্যে ‘কায়দা’ ও আম-পারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২৪ শে ডিসেম্বর বিকেল আড়াই ঘটিকায় যুক্তরাজ্য প্রবাসী হাজী গোলাম মাহমুদের, (যুক্তরাজ্যের লুটন এর বাসিন্দা) আর্থিক সহযোগিতায়, আর-রহমান এডুকেশন ট্রাস্ট ইউকের ব্যবস্থাপনায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাকিছিরি গ্রামে শাহে কদমি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় এসকল পবিত্র কোরআন শরীফ ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়।
এসময় আবাসিক ছাত্রদের মধ্যে শীতের কম্বলের জন্য নগদ এক হাজার টাকা ও প্রদান করা হয়েছে মাদ্রাসা পরিচালক হাফেজ নুর আহমদ আল কদমীর হাতে। কোরআন বিতরণের পর তাবারুক বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, দারুল মা’আরিফ ইসলামীয়া রিসার্চ সেন্টার কান্দি গ্রামের পরিচালক, তাফসীরে উম্মুল কোরআন গ্রন্থের লেখক ও বহু গ্রন্থ প্রণেতা, সাংবাদিক হযরত মাওলানা আব্দুল হাই জিহাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের উপদেষ্টা কমিটির সদস্য হাজী সোনাফর আলী।

মাদ্রাসার পরিচালক হাফিজ নুর আহমদ আল কদমী’র সভাপতিত্বে ডে-নাইট নিউজের সিলেট প্রতিনিধি, জাতীয় দৈনিক দেশ সেবা পত্রিকার সিলেটের বিশেষ প্রতিনিধি, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, সাংবাদিক মুহাম্মদ সায়েস্তা মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, আর-রহমান এডুকেশন ট্রাস্টের স্থায়ী সদস্য আবিদুর রহমান, মোস্তাকিবুর রহমান, হাফিজ মাহমুদুর রহমান ও মোহাইমিন আহমদ, যুবলীগ নেতা আবুল বশর, পাকিছির গ্রামের বিশিষ্ট মুরব্বি, মজম্মিল আলী, নওরোজ আলী, ইসমত আলী, সাদক আলী। মাদ্রাসার ছাত্র জামাল আহমদ, সাহেল আহমদ, হাফিজুল্লাহ মামুন, মাহফুজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT