1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

ঝিকরগাছায় পৌর নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে যুবলীগের কর্মীসভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৩০ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছায় পৌর নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালকে বিজয়ের লক্ষ্যে পৌর যুবলীগের উদ্যোগে কর্মীসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় বাসস্ট্যান্ডের পৌর যুবলীগের আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা যুদ্ধের অপশক্তিকে কাজে লাগিয়ে কখনো ক্ষমতায় আশা যাবে না। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিকের সম্মান দিয়ে ও নৌকা মার্কার প্রার্থীকে সমর্থন দিয়ে আবারও ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালকে বিজয়ের লক্ষ্যে সর্বদা যুবলীগের সকল কর্মী মাঠে থাকবে এবং নৌকা মার্কাকে জয় যুক্ত করবে। ইনশাল্লাহ। পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর নির্বাচনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ নাসিমুল হাবিব শিপার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইলিয়াজ হোসেন, সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমান কেটি, যুবলীগ নেতা আবু জাফর মনি, আব্দুল জব্বার, জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, শাওন রেজা খোকা, পৌর যুগ্ম আহ্বায়ক মুনিরুল আলম মিশর, আলিমুল মৃধা, সদস্য ফজলে হোসেন বাদশা, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধরণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা শ্রমিকলীগ নেতা মাহাবুর হাসান বরি, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT