1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২০৮ বার পঠিত

।

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ জাগরণী সপ্তাহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ ডিসেম্বর দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে পল্লীসমাজসেবা কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত আলেচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ, সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খাঁন সাহেদ।

উপজেলার সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৪ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এই সুদমুক্ত ক্ষুদ্র ঋণের বিষয়ে জাগরণী সপ্তাহের আলোচনা সভা শেষে গ্রামীণ জনগোষ্ঠির স্বনির্ভরতা অর্জনের জন্য উপজেলার ৮২ জন ব্যক্তির মাঝে সুদমুক্ত ষোল লক্ষ ষাট হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর এর প্রধান সমন্বয়ক মোঃ খায়রুল আলম কয়সর, উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাস, সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী, তথ্য সেবা কর্মকর্তা পেয়ারা আক্তার রুবি। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী সমাজসেবা অফিসার, ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT