1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বিশ্বনাথে সমাজসেবা অধিদপ্তরের ২৬ লাখ টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৩২ বার পঠিত

ফারুক আহমদ,বিশ্বনাথ সিলেট।

‘মুজিববর্ষের আহবান দরিদ্রতার অবসান’ স্লোগানকে সামনে রেখে ‘সুদমুক্ত ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ (১৪-২১ ডিসেম্বর)’ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আলোচনা সভা ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২১ ডিসেম্বর সকালে উপজেলা বিআরডি মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ওই আলোচনা সভা ঋণ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে ঋণ বিতরণ ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, সাংবাদিক আহমদ আলী হিরন।

সুদমুক্ত ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহ (১৪-২১ ডিসেম্বর) উপলক্ষ্যে উপজেলার ১৩টি ঋণ স্কিমে ১৩০জন উপকারভোগীর মধ্যে প্রায় ২৬ লাখ টাকা বিতরণ করা হয়। জানাগেছে এ পর্যন্ত বিশ্বনাথে উপজেলায় সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্হিত ছিলেন পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া সহ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT