1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুরমুখী লড়াইয়ে এগিয়ে মোঃ আব্দুল লতিফ খান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৮২ বার পঠিত

তপন দাস,নীলফামারী প্রতিনিধি।

সমগ্র দেশে চলছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী রব রব সাজ, প্রার্থীরা ব্যস্ত জনসমর্থন আদায়ে তাদের নির্বাচনী প্রচারণায়। নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করছেন।বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুস ছাত্তার সরকার বুলু নৌকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন- চশমা, মোঃ মজিবর রহমান- ঘোড়া ও মোঃ আব্দুল লতিফ খান- আনারস প্রতিক নিয়ে তাদের সমর্থক ও কর্মীদের নিয়ে বিজয় সুনিশ্চিত করতে ইউনিয়ন এর প্রত্যেক ঘরে ঘরে ভোট প্রার্থনা করে সময় পার করছেন।
কলোনী বাজারের হোটেল ব্যবসায়ী মোঃ অহেদ আলীর সাথে কথা বললে তিনি জানান, আমাদের লতিফ চেয়ারম্যান এর আগের আমলে সকল সড়ক কাচা, ভাঙ্গা ছিল। আমাগো লতিফ চেয়ারম্যান এই পনেরো বছর মেলা কাম করছে। এলাকার লোকের জীবন মান উন্নয়ন হয়েছে। বাড়ী বাড়ী বিদ্যুৎ হয়েছে।
অত্র ইউনিয়ন ভোটারদের সাথে কথা হলে তারা জানান, পূর্ব ছাতনাই ইউনিয়ন এর স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল লতিফ খান বিগত ১৯ বছর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে উন্নয়ন করেছেন। যার কারণে এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোঃ আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
আব্দুল লতিফ খান চেয়ারম্যানের কর্মী সমর্থকরা মোটর সাইকেল শোডাউন, উঠান বৈঠক, ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে আব্দুল লতিফ খান চেয়ারম্যানকে আনারস প্রতিককে বিজয় সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
অবশেষে আব্দুল লতিফ খান বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে ইন্সাল্লাহ আগামী ২৬ তারিখ নির্বাচনে জনগণ আমাকে পূনরায় ভোট দিয়ে অবশিষ্ট কাজ শেষ করার সুযোগ দিবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT