1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

গোদাগাড়ীতে নোংরা পরিবেশেয় পণ্য উৎপাদনে দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে বিএসটি আইয়ের অভিযানে দুটি তেল মিল ও একটি মিষ্টির দোকানে ৩৫ হাজার টাকা পরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও রাজশাহী বিএসটিআইয়ের বিভাগীয় অফিস এর সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।

অভিযানে উপজেলার মহিশালবাড়ী বাজারে সাহা অয়েল মিল ও আমিনুল তেল মিলকে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে সরিষার তেল পণ্য উৎপাদন , বিক্রি ও বিতরণ করায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গোদাগাড়ী পৌর সদরে দিলখোশ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং খেলা টয়লেটের পাশে ফার্মেন্টেন্ড মিল্কসহ অন্যান্য পণ্য উৎপাদন, বিক্রি বিতরণ করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে আগামী এক মাসের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা উন্নতিকরত বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

আদালতের নেতৃত্বে ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলম এবং বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী-এর পক্ষে মোঃ শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) । জনস্বার্থে বিএসটিআই রাজশাহী অফিসের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিএসটিআই তা সাংবাদিকদের জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT