1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যানে অতিথি পাখির কোলাহল ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে শীতকালের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে আলতাদীঘি জাতীয় উদ্যানের চারপাশে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে অতিথি পাখি। অতিথি পাখির কোলাহলে যেন প্রকৃতির অপরূপ সাজে সেজেছে আলতাদীঘি জাতীয় উদ্যান। চারিদিকে শাল গাছের ঝরা শুকনো পাতার সন সন শব্দ আর পাখির কিচিরমিচির শব্দে জাতীয় উদ্যানে আসা দর্শনার্থীদের মন কেড়েছে। এমন মনমুগ্ধকর পরিবেশে একবার ঘুরে এলে মনের ভেতরে তৈরি হবে এক স্বপ্নের বসবাস। নিমিষেই মনের মধ্যে জমে থাকা দুঃখ বেদনা ভুলিয়ে ফিরে আসবেন নতুন এক জীবনে। বুধবার (২১ ডিসেম্বর ২১) দেখাগেছে শীতের কুয়াশা ভেজা ভোরের পদ্ম পাতার উপরে বসে থাকা সারি সারি পরিযায়ী পাখি। দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশ থেকে দলে দলে এসে ঝাঁক বেঁধেছে দিঘীজুরে। এদের মধ্যে উল্লেখযোগ্য-বালিহাঁস,চিনা হাঁস, রাজ সরালি,পাতি সরালি, রাজহাঁস, মান্দারিন হাঁস, গোলাপি রাজহাঁস,ঝুটি হাঁস,চকাচকি, বুনোহাঁস,ডুবোরী,কালো হাঁস,লালশির,জলপিপি,নীলশীর,হরিয়াল, মানিকজোড়, গাংচিল, কাদাখোচা, রামঘুঘ সহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি।নওগাঁ জেলার পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে আলতাদীঘি জাতীয় উদ্যান। তথ্য অনুসন্ধানে জানা গেছে রাজশাহী সামাজিক বন বিভাগের আওতায় নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় পাইকবান্দা রেঞ্জের অধীনে ধামইরহাট বিটে অবস্থিত। ২০১১ সালে পবম-বন-শা-২-৪৮-২০১০-৩৭৮ নাম্বার প্রজ্ঞাপন মূলে “আলতাদিঘী জাতীয় উদ্যান” ঘোষণা করা হয়। নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৬১কি:মি: উত্তরে ভারতীয় সীমান্তের কোল ঘেঁষে এবং জয়পুরহাট জেলা শহর থেকে ১৯কি:মি: পশ্চিমে এ জাতীয় উদ্যানের অবস্থান। নওগাঁ জেলার সর্ব বৃহৎ এই দীঘির মোট আয়তন ৫৫.৪৬ একর (পাড় সহ) যার দৈর্ঘ্য ১.২০ কি:মি: এবং প্রস্থ ০.২০ কি:মি:। দিঘীরপাড়ের আয়তন ২১ একরের মালিকানা বন বিভাগের এবং ৬.১৩ একর ১ নাম্বার খাস খতিয়ান ভুক্ত। উল্লেখ্য, শুধু আলতাদিঘী জলাশয়ের আয়তন ৪২.৮১ একর। দিঘিটির উত্তর- দক্ষিণ-পূর্ব ও পশ্চিম পাড়ে রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছের অপরূপ বাগান। অপরদিকে দক্ষিণ-পশ্চিমে মইশর ও পশ্চিম পাশে দাদনপুরে রয়েছে প্রাকৃতিক শালবন। এছাড়াও জাতীয় উদ্যানের পাশের ১৭.৩৪ হেক্টর বনভূমিকে ২০১৬ সালের ৯ জুন তারিখে বাংলাদেশ বন অধিদপ্তর বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT