1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

প্রবাসী স্বামীর কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষিকা স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৭৫ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় (১৭৩) প্রধান শিক্ষিকা সানজিদা খানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইতালি প্রবাসী স্বামী রত্তন পাহলান কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশি মামলা দায়ের করেছেন। আদালতের বিজ্ঞ বিচারক শোভন শাহরিয়ার মামলাটি আমলে নিয়ে সিআইডিকে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহপূর্বক অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত বুধবারে আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, আমতলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় (১৭৩) প্রধান শিক্ষিকা সানজিদা খান কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়কে তার পিতা মাতার সাথে বসবাস করেন। তার স্বামী রত্তন পাহলান একই পৌরসভার চিংগুড়িয়া এলাকার বাসিন্ধা। ২০১১ সালের প্রথম দিকে ইটালী থেকে ফিরে এসে শিক্ষিকা সানজিদাকে বিয়ে করে আবার ওই বছরের শেষের দিকে পুনঃরায় ইতালী ফিরে যান। স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা ও সরল বিশ্বাসে ইতালি থেকে প্রতি মাসে (নভেম্বর ২০১১ সাল হতে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত) ৮ বছর রেমিট্যান্সের মাধ্যমে স্ত্রী এবং শ্বশুরের ব্যাংক একাউন্ট নাম্বারে আনুমানিক ১ (এক কোটি) টাকা পাঠায় স্বামী রত্তন পাহলান। যা তার স্ত্রী ও শ্বশুর রেমিট্যান্স সুবিধা সম্বলিত রাষ্ট্রায়াত্ত¡ এবং বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে উত্তোলন করে তা আত্মসাত করেন।

চলতি বছরের ২২ শে অক্টোবর স্বামী রত্তন পাহলান ইতালি থেকে দেশে ফিরে আসার পর প্রবাসী স্বামীর প্রতি স্ত্রীর অমনোযোগী থাকার বিষয়টি স্বামী গোচরীভূত হয়। এরপর টাকার হিসেব চাইতে গেলে স্ত্রী হিসাব না দিয়ে নানাবিধ তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে স্ত্রী কর্তৃক স্বামীর পাঠানো সমুদয় টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। এ নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে মনোমালিণ্যের এক পর্যায়ে গত বুধবার ইতালী প্রবাসী স্বামী রত্তন পাহলান কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্ত্রী, শ্বশুর ও শ্বাশুরীকে আসামী করে তার পাঠানো ১ কোটি টাকা আত্মসাত করার অভিযোগে একটি নালিশি মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহপূর্বক অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

ইতালী প্রবাসী স্বামী রত্তন পাহলান বলেন, স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা ও সরল বিশ্বাসে নভেম্বর ২০১১ সাল হতে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত রেমিট্যান্সের মাধ্যমে ইতালী থেকে স্ত্রীর এবং শ্বশুরের ব্যাংক একাউন্ট নাম্বারে আনুমানিক ১ (এক কোটি) টাকা পাঠাই। যা তার স্ত্রী ও শ্বশুর রেমিট্যান্স সুবিধা সম্বলিত রাষ্ট্রায়াত্ত¡ এবং বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে উত্তোলন করে তা আত্মসাত করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকা স্ত্রী সানজিদা খানের সঙ্গে একাধিকবার তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনের সংযোগ পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া মেলেনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT