1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জলঢাকায় সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

তপন দাস,

নীলফামারী প্রতিনিধি।

মাদরাসা অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি ঢেকে রাখতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের ঘটনা ঘটেছে। ঘটনাটি নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইসলামিয়া ফাযিল মাদরাসায়।
এ ঘটনার প্রতিবাদে সোমবার (২০ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করেছেন ওই মাদরাসার শিক্ষকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই মাদরাসার আরবী প্রভাষক মুর্শিদে আলম। এ সময় সহকারী শিক্ষক হাছানুর রহমান, আব্দুল করিম, সহকারী গ্রন্থাকারীক হেলাল আলম, অফিস সহকারী হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জানা যায়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের চিঠির মাধ্যমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম মাদরাসায় সভাপতির দায়িত্ব গ্রহণ করে। মাদরাসার অধ্যক্ষ পদ নিয়ে মামলা চলমান থাকায় ২২ জন শিক্ষক কর্মচারির মধ্যে ১৭ জন শিক্ষক কর্মচারি রেজুলেশন করে সভাপতিকে অবগত করে ওই মাদরাসার ২০ বিঘা জমির আমন ধান সংগ্রহ ও বিক্রয় কমিটি গঠন করেন এবং ধান সংগ্রহ করে মাদরাসার একটি কক্ষে সংরক্ষিত রাখা হয়।
পরবর্তীতে ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মাদরাসা বন্ধ থাকার কারনে ধানের নিরাপত্তার কথা বিবেচনা করে পূর্নরায় মাদরাসা সভাপতির সাথে কথা বলে ধান বিক্রি করে বিক্রিত টাকা গচ্ছিত রাখেন ধান সংগ্রহ ও বিক্রয় কমিটি। এ দিকে অধ্যক্ষ পদ নিয়ে মামলার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে এবং নিজের অনিয়ম দূর্নীতি ঢেকে রাখতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে গত ১৯ ডিসেম্বর ‘জলঢাকায় অধ্যক্ষের অনুপস্থিতিতে মাদরাসার ধান বিক্রির অভিযোগ’
শিরোনামে রংপুর থেকে প্রকাশিত একটি পত্রিকায় মাদরাসার শিক্ষক কর্মচারিদের জড়িয়ে সংবাদ প্রকাশ করান অধ্যক্ষ হোসাইন আহম্মেদ। সংবাদ সম্মেলনে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের প্রকৃত ঘটনা তুলে ধরার আহবান জানান ওই মাদরাসার শিক্ষক কর্মচারিরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও মাদরাসার সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষকরা আমার কাছে ধান সংগ্রহ ও বিক্রি করার অনুমতির জন্য এসেছিল,আমি তাদের উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে কাজ করতে বলেছি।
মাদরাসা অধ্যক্ষ হোসাইন আহম্মেদ বলেন, ‘মূলত যারা সংবাদ সম্মেলন করেছেন তারাই অনিয়ম করেছেন, আমি সাংবাদিকদের যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছি সেটাই সত্য।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT