1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

মায়ের সাথে অভিমান করে একছাত্রের আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাটে ডিম ভেজে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে ৫ম শ্রেণীর একছাত্র ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম অর্জুন বিশ্বাস (১১)।

সোমবার (২০ ডিসেম্বর) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের কুলাঘাট বাজার সংলগ্ন মাঝিপাড়া তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। অর্জুন ঐ এলাকার হরেন বিশ্বাসের একমাত্র ছেলে।

তার সহপাঠীরা জানান, সকলে আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে আমারা স্কুলে যাওয়ার জন্য তার বাড়িতে ডাকতে গিয়ে দেখি অর্জুন ঘরের ধর্নার সাথে ঝুলছে। অর্জুন দক্ষিণ কুলাঘাট ব্রাক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।

কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, তার মা অঞ্জনা বিশ্বাস তার স্কুলে দেরি হওয়ায় ডিম ভেজে না দেওয়ায় মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

অর্জুনের মা অঞ্জনা বিশ্বাস তার স্কুলের শিক্ষিকা।

স্থানীয়রা জানান, তার মা সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পর তার সহপাঠীরা ডাকতে যায় তাদের চিৎকার চেঁচামেচি শুনে গিয়ে দেখি অর্জুন তার মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের ধর্নার (আড়) সাথে ঝুলছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT