1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

শোক সংবাদ বিশিষ্ট টিভি নাট্যকর রেজওয়ান আহম্মেদ খান আর নেই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২১১ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনা আমতলী সরকারী একে পাইলট হাই স্কুলের শিক্ষক মরহুম সিরাজুল ইসলাম খান (পাশা) পুত্র, বাংলাদেশের স্বনামধণ্য টিভি নাট্য পরিচালক মোঃ রেজওয়ান আহম্মেদ খান (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……… রাজিউন)।

গতকাল (রবিবার) দুপুর সোয়া ১টার দিকে হার্টএ্যাটাক করে ঢাকার বনশ্রী ফরায়েজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রকে রেখে গেছেন।

আজ (সোমবার) বেলা ১১ টার তার নিজ বাড়ী বরগুনার আমতলী উপজেলার বৈঠাকাটা খান বাড়ী সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দেশের বিশিষ্ট টিভি নাট্য পরিচালক রেজওয়ান আহম্মেদ খান জীবনদশায় ইংরেজী দৈনিক অবজারভার পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তার পরিচালনা ও নির্দেশনায় বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফ্লিম প্রচারিত হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম সরোয়ার ফোরকান, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT