1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

চুকনগর মাগুরাঘোনায় নব নির্বাচিত ইউপি সদস্যের নেতৃত্বে সরকারী গাছ কাটার অভিযোগ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৬২ বার পঠিত

সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।

ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে নব নির্বাচিত ইউপি সদস্য মশিয়ার সরদারের অনুমতিতে সরকারী জায়গার গাছ কাটা হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার ১৯ই ডিসেম্বর দুপুর ১২ টার দিকে বাদুড়িয়া মোড়ল পাড়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় মাগুরাঘোনা ক্যাম্পের এ এস আই মাসুদ বলেন আমি প্রথমে সরকারী গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। খোঁজ নিলে জানতে পারি বাদুড়িয়া গ্রামের ওয়াজেদ আলীর পুত্র মোঃ মাহাবুুর রহমান সরকারী পাকা রাস্তার সাথে লাগানো গাছটি এক কাঠ ব্যাবসায়ীর কাছে বিক্রি করেছে।
তাৎক্ষনিক ভাবে ইউ এনও স্যারকে বিষয়টি জানাই। এরমধ্যেই মশিয়ার মেম্বর গাছ বিক্রেতার ছেলের ফোনে আমাকে বলে আপনি ওখানে এসেছেন কেনো আমিই গাছ কাটার অনুমতি দিয়েছি আমার এলাকায় আসবেন তা আমার কাছ থেকে অনুমতি নিয়েছেন।পরবর্তীতে আমি ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক তাদের নাম ঠিকানা জানতে চাইলে দিবে না বলেও জানান। এর কিছুক্ষনের মধ্যে সাংবাদিকরা উপস্থিত হন। সেটা দেখে মাহবুর রহমানের পুত্র মেহেদী (২০) তেলে বেগুনে জ¦লে উঠে এমনকি পুলিশ সহ সকলের সাথে খারাপ ব্যাবহার করতে থাকে ।
এবিষয় নিয়ে কথা বললে নব নির্বাচিত ইউপি সদস্য মশিয়ার বলেন গাছ কাটার বিষয়টি আমি গতকাল থেকে জানি,তবে আমি পুলিশকে বলেছি যদি সরকারী জায়গার গাছ হয়ে থাকে তাহলে আইনগত যে ব্যাবস্থা আছে সে ব্যাবস্থা নিবেন অসুবিধা নেই।

এ ব্যাপারে কথা বললে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন আমরা কাটা গাছ জব্দ করেছি । জড়িত সকলের নাম ঠিকানা নিয়েছি আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন করবো

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT