1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

সাটুরিয়ায় সরকারি স্কুলে ভর্তির ফলাফল লটারির মাধ্যমে দুর্র্নীতির অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ১৫৬ বার পঠিত

মোঃ মোশারফ হোসেন (মানিকগঞ্জ)জেলা প্রতিনিধি,

মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লটারির মাধ্যমে ফল প্রকাশের মেধা তালিকায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের নামের তালিকায় অন্য শিক্ষার্থীদের নাম বসিয়ে ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর ৫ সদস্য বিশিষ্ট কমিটি উপস্থিতিতে সাটুরিয়া ইউএনওর কার্যালয়ে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়।

এ নিয়ে অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। অভিভাবকরা ভ‚য়া লটারির ফলাফল বাতিলের দাবী করেছেন। অভিভাবকরা আরো জানান, স্কুল সরকারি হওয়ার পর থেকে একটি চক্র ভর্তি বানিজ্য করে আসছে। আরো অভিযোগ উঠেছে প্রতি বছর লাখ লাখ টাকা ভর্তি বানিজ্য করছে ওই চক্রটি।

প্রকাশিত ফলাফল পর্যালোচানা করে দেখা গেছে, ফরম নম্বর ৮৪ শিক্ষার্থীর নাম মো. বায়জিদ, পিতা মো. মামুন অর রশিদ, মাতার নাম নাসরিন আক্তার। কিন্তু লটারিতে দেখা যায় অন্য একজনের নাম। ফলাফলের ফরম নম্বরে মো. বায়াজিদ নাম কৌশলে পরিবর্তন করে সবুজ মিয়া পিতা ঠান্ডু মিয়া, মাতা নাছিমা আক্তার।

ফরম নম্বর ১৪১ শিক্ষার্থীর নাম আফরোজা আক্তার, পিতা আবুল বাশার ও মাতা মনিকার স্থলে শির্ক্ষাথীর নাম আসছে শেহাব উদ্দিন, পিতার নাম আজমত আলী ও মাতার শিরিন বেগমের নাম রয়েছে। আবার ৪১ সিরিয়ালে আয়শা আক্তারের স্থলে আসিফ হোসেন

মেধা ও অপেক্ষামান উভয় তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন, ফরম নম্বর ৫ রাব্বি হোসেন, ফরম নম্বর ৩৭ অন্তর মনিদাস, ফরম নম্বর ৬৭ ফালগুনী দাস, ফরম নম্বর ১২৩ রায়হান হোসেন, ফরম নম্বর ১৩৮ উজ্জল হোসেন, ফরম নম্বর ১৪৫ মো. সায়াম হোসেন, ১৪৯ মো. ইউসুফ আলী ও ১৬৯ জিদান।

সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক অভিভাবক আঃ রহিম ও মামুন অর রশিদ অভিযোগ করেন, মেধা তালিকায় যাদের নাম রয়েছে তাদের অপেক্ষামান তালিকাও একই শিক্ষার্থীর নাম রয়েছে। আবার ফরম নম্বরের সাথে নামের ফলাফল তালিকায় শিক্ষার্থীর নাম পিতা ও মাতার নামের কোন মিল নেই। যে মেধা তালিকা করা হয়েছে তা একই সিরিয়ালে রয়েছে। যে সকল শিক্ষার্থীর নাম তালিকায় অর্ন্তভ‚ক্ত করা হয়েছে অনেকের মোবাইলে বার্তা পাঠানো হয়নি। অথচ যাদের নাম প্রকাশিত তালিকায় অর্ন্তভ‚ক্ত হয়নি তাদের মোবাইলে বার্তা পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের ভর্তি করতে এসে এসব অসঙ্গগতি ধরা পরে।

এ ব্যাপারে সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন লটারির ড্রতে ভুলের কথা স্বাকীর করে বলেন, ভুল বসত নবম শ্রেণির গতবারের ভোকেশনালের নামের তালিকাটা এবারের ফলাফলের সাথে সংযুক্ত হয়েছে। এছাড়া সঠিক শিক্ষার্থীর নাম না এসে কিছু অন্য নাম এসেছে। মেধা তালিকা ও অপেক্ষামান উভয় তালিকায় কিছু নাম এসেছে।

সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বলেন, লটারির মাধ্যমে ঘোষিত ফলাফল পাল্টানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যেসব ভুল হয়েছে তা গভীরভাবে খতিয়ে দেখা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT