1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

রংপুর বইমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩৬ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন রংপুর আয়োজিত বইমেলা বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান। এসময় বইমেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুফা ডালিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা এ ডব্লিউ এম রায়হান শাহ, লেখক ও সংগঠক মনোয়ারা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান, অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ, সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, মৌচাক ও ছড়া সংসদ রংপুর সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, জাতীয় কবিতা পরিষদ রংপুর সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, বিভাগীয় লেখক পরিষদ রংপুর সাধারণ সম্পাদক জাকির আহমদ, আইডিয়া প্রকাশনীর প্রকাশক সাকিল মাসুদ, কবি হাবিবুর রহমান হাবিব, লেখক সংসদ রংপুর সহ-সভাপতি মাহমুদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান এলেনসহ রংপুরের সাহিত্যিকগণ। চারদিনব্যাপী রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর বইমেলা আগামী ৩০ ডিসেম্বর থেকে জানুয়ারী ২ তারিখ পর্যন্ত চলবে। বইমেলা বাস্তবায়নে প্রস্তুতি সভায় রংপুরের কবি সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT