1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আলোচনার শীর্ষে ডোমারে ইউপি নির্বাচনে মেম্বার পদ প্রার্থী মশিয়ার রহমান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৮১ বার পঠিত

তপন দাস, নীলফামারী প্রতিনিধি।

৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার ৮নং ডোমার ইউনিয়নের ১নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মােঃ মশিয়ার রহমান।

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবক সমাজসেবক হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।

স্থানীয়রা বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক মশিয়ার রহমান কে মেম্বার হিসেবে দেখতে চাই।

ইউপি সদস্য পদ প্রার্থী মশিয়ার রহমান বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ১নং ওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা।

তিনি আরো বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই।

১নং ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। আমি দলমত নির্বিশেষে আপনাদের সবার দোয়া ভালোবাসা সমর্থন একান্ত কামনা করি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT