1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিষয়ে চাচার হাতে ভাইপো নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২০৪ বার পঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া গ্রামস্থ জামসেদের মোড়ে জমিজমা সংক্রান্ত বিষয়ে চাচা আব্দুল মান্নান ওরফে মান্নু (৬৫) এর হাতে ভাইপো জুয়েল (৩৬) নিহত হয়েছে। নিহত জুয়েল হাড়িয়াদেয়াড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, ঝিকরগাছা থানাধীন হাড়িয়াদেয়াড়া গ্রামস্থ জামসেদের মোড়ের উপর বাবুলের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর শুক্রবার (১৭ডিসেম্বর) তারিখ সকাল অনুমান ৭টার সময় পিতা ও চাচা আব্দুল মান্নান ওরফে মান্নু’র মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়ের কথা কাটাকাটি হয়। তখন পিতাকে থামানোর জন্য জুয়েল হাজির হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা চাচা ও চাচাতো ভাইদের আক্রমণের এক পর্যায়ে মেহুগনী গাছের ডাল দিয়ে নিহতের মাথায়, হাতে ও পায়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম হওয়ার পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ওখানেও তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতাল পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক রাত্র অনুমান ৭টা ৪৫মিনিটের সময় আহতের পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আসামীর পিতা বাদি হয়ে আটজনকে আসামী করে ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৩০২/৩৪/১১৪ ধারা মোতাবেক থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১২। তারিখ -১৮/১২/২০২১ইং। উল্লেখিত আসামীদ্বয়ের মধ্যে ৫নং আসামী মৃত আফছার আলী মোড়লের ছেলে শফিয়ার রহমান ওরফে শফিকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য থানা পুলিশ তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যশোর জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্তের পর শনিবার বিকাল ৫টার সময় পারিবারিক ভাবে দাফন করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় নিহতের পিতা ৮জনকে চিহ্নিত করে মামলা দায়ের করেছেন। মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এখন সম্পূর্ণ নাম ঘোষনা করা সম্ভব হচ্ছে না। আশাকরি অতিদ্রুত আমরা সকল আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT