1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ধান চারা দিয়ে বাংলার মানচিত্রে লেখা ১৬ই ডিসেম্বর ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৭৪ বার পঠিত

তপন দাস,নীলফামারী প্রতিনিধি।

বাংলাদেশের মানচিত্রের মাঝে শস্য দিয়ে লেখা ১৬ই ডিসেম্বর। নীলফামারীর ডিমলা উপজেলা দিয়ে প্রবাহিত বুড়িতিস্তা নদীর উপর খোকশার ঘাট ব্রিজ দিয়ে যাওয়ার সময় চোখে পরে এমন দৃশ্যের।
শস্য চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে নদীর ধারে নিজ উদ্যোগে শষ্য দিয়ে ১৬ ডিসেম্বর লিখেছেন আখতারুজ্জামান (৪২) নামের এক কৃষক।
নতুন প্রজন্ম এই লেখা দেখে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে বলে জানান স্থানীয়রা।
তিনি উপজেলার শোল্লার ঘাট এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। কৃষি কাজের পাশাপাশি নিজের ছোট দোকানে ব্যানার লেখার কাজ করেন তিনি।
কয়েক প্রকার শাক বীজ দিয়ে লেখা এই চিত্র দেখে খুশি এলাকাবাসি। নিজেরাও দেখে আনন্দ পাচ্ছেন পাশাপাশি নতুন প্রজন্ম এই লেখা দেখে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে বলে জানান স্থানীয়রা।
শস্য দিয়ে ১৬ই ডিসেম্বর লেখা দেখতে আসা কিশোর সাগর রায় বলেন, আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু চাচার এমন কাজে মুক্তিযুদ্ধের প্রতি ভালবাসা বেড়ে গেল।
আখতারুজ্জামান বলেন, ছোট বেলায় ১৬ই ডিসেম্বর উদযাপন করতাম। এখন তো হয়না। তাই ছোট ছেলে মেয়ে, নতুন প্রজন্মকে জানানোর জন্যই লেখা। তাছাড়া কিছুদিন আগে শস্য চিত্রে শেখ মুজিবুর রহমানের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে হই আমি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT