1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

চাটখিলে ৫০তম বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “সানোখালি মানবতার বন্ধু” এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

চাটখিল প্রতিনিধিঃ

আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন “সানোখালি মানবতার বন্ধু” এর উদ্যোগে ৫০তম বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বন্ধু শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সানোখালি গ্রামে সংগঠনের অফিসে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ হানিফুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের নোয়াখলা ইউনিয়ন পূর্বাঞ্চলের সভাপতি ও চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মোঃ মানিক।

বক্তব্য রাখেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, সানোখালি গ্রামের মেম্বার পদ প্রার্থী ইমাম হোসেন মুরাদ। বক্তারা তরুণদের সামাজিক অবক্ষয় থেকে ফিরে এসে সামাজিক কাজে নিজেকে বিলিয়ে দেওয়ার আহবান জানান।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ শামসুল আলম, কাজী নাসির উল আলম, জনাব মোঃ জসিম, মাওলানা হেলাল উদ্দিন, ও বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি, সম্পাদক, সদস্য ও সামাজিক ব্যাক্তিবর্গ।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা করেন।

উল্লেখ্য যে, বিগত কয়েক বছর ধরে সংগঠন টি ব্লাড ডোনেট, বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপ নির্নয়, সড়ক বাতি, সহ সামাজিক কাজ অত্যন্ত সুনামের সাথে করে যাচ্ছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT