1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোঃ আমির হোসাইন মাসুম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৯০ বার পঠিত

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবক রাজনীতিবিদ হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।

সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। ভয়াবহ মহামারী করােনায় ছিলেন সাধারণ মানুষের সাথে। করােনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।

স্থানীয় ৬নং ওয়ার্ডবাসী বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক মোঃ আমির হোসাইন মাসুম কে মেম্বার হিসেবে দেখতে চাই।

ইউপি সদস্য পদপ্রার্থী মোঃআমির হোসাইন মাসুম বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৬ নংওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা।

মোঃ আমির হোসাইন মাসুম বলেন আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই।

ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া, রাস্তাঘাট, নদী ভাংগন খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।আমার প্রথম কাজ হবে আমার ওয়ার্ডের মধ্যে দুটি গ্রাম কোনা-শালেস্বর ও ঘড়ুয়া এর মধ্যখানে একটি রাস্তা সামান্য বর্ষা মৌসুমে বৃষ্টি হলে কাদা হয়ে মানুষ চলাচল করিতে অনেক কষ্ট করতে হয়, পানি হলে ডুবে যায়,তাই আমার প্রথম কাজ হবে এটা সংস্থার করা,এবং এই দুই গ্রামের সংযোগ যেন সহজ হয় এটা আমি করবো।

আসন্ন ৪নং শেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে (মোঃআমির হোসাইন মাসুম ) ৬ নং ওয়ার্ড এর প্রার্থী। আমার প্রতিক মোরগ,আমি আশাবাদী আমাকে কোনা-শালেস্বর ও ঘড়ুয়া গ্রামবাসী আগামী ২৬ ডিসেম্বর আমার মোরগ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন,এজন্য আপনাদের পবিত্র আমানত ভোট, সবার দোয়া ভালোবাসা একান্ত কামনা করি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT