1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২০৬ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর( টাংগাইল)প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২১ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর), প্রত্যুষে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মারক ৭১ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে উপজেলা মাঠ প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠিত হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি)ইকবাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, সাবেক কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, সাবেক ডেপুডি কমন্ডার এমএ মতিন ছামি, বীর মুক্তিযোদ্ধা গোলাম সয়োয়ার হোসেন ছানা প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT