1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আমতলীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজয় দিবসের ৫০ বছর সুবর্ণ জয়ন্তি পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৩৫ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।

সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫০তম মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তি পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসেন শুভ সুচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্ত¡রে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ, উপজেলা ও পৌর আওয়ামীলী, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী- বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে আমতলী সরকারী একে পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান- ১ মোঃ মজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ ও আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) সমীর চন্দ্র সরকার, ওসি (তদন্ত) রনজিৎ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সকল সরকারী প্রতিষ্ঠান প্রধানগন, বীরমুক্তিযোদ্ধা, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও সুধীজন।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, জাতীয় শপথ, মসজিদ- মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া, হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমতলী পৌর শহরে বিজয় র‌্যালী করেন এবং উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবসের ৫০তম বার্ষিকী পালন করেছেন।

বিজয়ের ৫০ বছর পূর্তিতে আমতলী রিপোর্টার্স ইউনিটি’র আলোচনা সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
৫০তম বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তি উপলক্ষে আমতলী রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ইউনিটি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালযে ইউনিটির সভাপতি খান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হারুন অর রশিদ, জিয়া উদ্দিন সিদ্দিকী, এ্যাড.এম ইসহাক বাচ্চু, তালুকদার মোঃ কামাল, মোঃ সাইফুল্লাহ নাসির, মোঃ হানিফ মিয়া, শাহরিয়ার পারভেজ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT