1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

শাজাহানপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরে সুবর্ণজয়ন্তী পালিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১৪৭ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিধিনিঃ

বগুড়ার শাজাহানপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরে সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের পর থেকেই অমর বিজয় স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।

সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন উড়িয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করা হয়।
পরে সেখানে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সাংবাদিকদের অংশ গ্রহণে খেলাধুলা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, গণকবরগুলোতে পুস্তক অর্পণ ও শহীদ আত্মা মাগফিরাত কামনা বিশেষ দোয়া, উপহার বিতরণ করা হয়েছে।

দিনব্যাপী বিজয় দিবসের কসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারী কমিশনার ভূমি আশিক খান, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব৷
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের শাজাহানপুর উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর পোপাল গোস্বামী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হয়রত আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আওতায় তালুকদার ফজু, খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহীন, খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, মাঝিড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুজ্জামান, চোপিনগর ইউনিয়ন নব-নির্বাচিত চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অপর দিকে বিকেলে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী সাধারণ মানুষদের সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ পাঠ করান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT