1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বড়ভাই ও ভাতিজার হাতে চাচা খুন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের আলাবকস গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে আমিনুর ইসলাম (৫৪) এর সাথে আপন বড় ভাই মোবারক ইসলাম (৬০) ও তার ভাতিজার জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। তারই জের ধরে বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে উভয়ের তর্ক ও পরে মারামারি হয় এ সময় বড়ভাই মোবারক ইসলাম ও ভাতিজা ছোট ভাই আমিনুর ইসলামকে এলোপাতাড়ি মারপিট করলে ঘটনা স্থলে তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে নিহত আমিনুর ইসলাম এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠায়।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার এস আই আমিনুর ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে বিস্তারিত জানানো যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT