1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত ।

বিশ্বনাথে আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

ফারুক আহমদ,স্টাফ রিপোর্টার।

মহান বিজয় দিবসে সিলেটের বিশ্বনাথে উপজেলার আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থা বাহাড়া দুবাগ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে এলাকার প্রায় ৫ শতাধিক গরীব-অসহায় রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহন করেন এবং প্রায় ২ শতাধিক ব্যক্তি বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে চিকিৎসা প্রদান করেন ডা. ইব্রাহিম খলিল, ডা. ইয়াসিন আরাফাত, ডা. কুলসুমা আক্তার রোজী, ডা. বজলুর রহমান, ডা. ফরিদ আহমদ।

কর্মসূচিস্থল পরিদর্শনকালে আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থা বাহাড়া দুবাগ এর সভাপতি লোকমান আহমদ এবং সাধারণ সম্পাদক ফরিদ আহমদ ও উপদেষ্টা সুয়েব আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পৃথক আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও লন্ডন বার অব নিউহ্যামের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ, বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, মেম্বার ফারুক আহমদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শাহীন আহমদ তালুকদার, সিলেট কোর্টের অ্যাডভোকেট সেলিম আহমদ, প্রবাসী হাবিবুর রহমান, খছরু মিয়া, মকবুল হোসেন, বাহাড়া দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণা কান্ত দাশ তালুকদার, প্রবীন মুরব্বী আব্দুন নূর, সায়েস্তা মিয়া, আবুল কালাম তোতা মিয়া, দবির মিয়া, লয়লুছ মিয়া, জালাল মিয়া, ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, অকিল মিয়া, ছুরাব আলী প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT