1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

নেত্রকোণায় পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য রক্ষার দাবীতে স্মারকলিপি ও সমাবেশ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

শামীম তালুকদার,ময়মনসিংহ থেকে।

”বিজয়ের চেতনায় উদ্ভাসিত হোক তারুণ্যের চৈতন্য” এই স্লোগাানকে সামনে রেখে নেত্রকোণা জেলার প্রাণ -প্রকৃতি,পরিবেশ-জলাভূমি-জীববৈচিত্র্য সুরক্ষার দাবীতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণে গবেষণাকারী সংস্থা বারসিকের সহযোগিতায় জেলার শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জেলাবাসীর ৫০ টি প্রত্যাশা তুলে ধরে এই কর্মসূচি পালিত হয়। বুধবার বেলা ১২ টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে ফেস্টুন হাতে শিক্ষার্থী ও যুব সমাজের নেতৃৃবন্দ এবং রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক সকল স্তরের মানুষ একাত্মতা জানিয়ে সমাবেশে এক হন।
সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় সভাপতি নাজমুল কবীর সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সুজনের সভাপতি সাংবাদিক শ্যামলেন্দু পাল, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, উদীচীর জেলা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান খান, দৈনিক আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক মাহফুজ স্বপন, নেত্রকোনা গণগ্রন্থাগারের
সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র, বারসিকের সমন্বয়কারী মো. অহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ খলিলুর রহমান ইকবাল, ছাত্র ইউনিয়নের সভাপতি প্রার্থ প্রতীম সরকার প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT