1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৮১ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুলাউড়ায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু উদ্যানে (ডাক বাংলায়) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে ১০৪ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন।

রক্তদান কর্মসূচির সার্বিক তত্বাবধানে ছিলেন মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র সিলেট ও মানবিক টিম সিলেট।

অনুষ্ঠানে আয়োজন করেন বীরহিরো মানবিক টিম, শেড অফ নেচার, সোশ্যাল কেয়ার অফ নেশন, নিরাপদ স্বাস্থ্য রক্ষা সামাজিক সংগঠন, রক্তদান ও মানবকল্যাণ ফাউন্ডেশন, খিদমাহ ব্লাড ব্যাংক, রক্তদান ও যুবকল্যাণ ফাউন্ডেশন, হযরত আবু বকর বাঃ সমাজ কল্যাণ পরিষদ নছিরগঞ্জ, কুলাউড়া শান্তি পরিষদ, মানবসেবা রক্তদান ফাউন্ডেশন সিংহনাদ।

উক্ত রক্তদান কর্মসূচির সভাপতিত্ব করেন নায়েক সফি আহমদ, মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস, সিলেট মেট্রোপলিটন পুলিশ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী পপি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিল আতাউর রহমান চৌধুরী ছোহেল, বাংলাদেশ আওয়ামিলীগের উপ কমিটির সদস্য সাঈদ খান শাওন, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল, সমাজ কর্মী আফাজ জনি, সমাজ কর্মী জহিরুল ইসলামসহ কুলাউড়া বিভিন্ন সংগঠনের উপদেষ্টাগণ, সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT