1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

লালমনিরহাটে ছেলের দেওয়া ধারের টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেলো এক নারীর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে ছেলের ধার দেওয়া টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেলো রহিমা বেগম (৫৫) নামের এক নারীর।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের ১নং দুড়ারকুটি এলাকায় এমন ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রহিমা বেগমের ২ছেলে (রহিম, করিম) একই এলাকার মৃত গনি মিয়ার ছেলে সাইফুল ইসলামের নিকট পাওনা টাকা চাইতে সাইফুলের দোকানে যায়। টাকা চাওয়ায় উভয় পক্ষের কথা-কাটাকাটি এবং দোকানে থাকা লাঠি দিয়ে মারামারি শুরু হয় এতে রহিমা বেগম ঘটনাস্থলেই গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।

পরে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করে এবং ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল ইসলামসহ ৫জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ এখনও আছে এবং কাজ করছে। লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT