1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

টাঙ্গাইলের মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৮৪ বার পঠিত

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

শোকর‌্যালি, শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন মঙ্গলবার সকালে এই কর্মসূচি বাস্তবায়ন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের নেতৃত্বে শোক র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পার্ঘ অর্পন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জেহাদী, সহকারি পুলিশ সুপার (মধুপুর-ধনবাড়ী সার্কেল) শাহীনা আক্তার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল, পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলীসহ প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT