1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

সাটুরিয়ায় আওয়ামী লীগের ১০ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিস্কার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

মোঃ মোশারফ হোসেনের (মানিকগঞ্জ) জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১০ জনকে আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন বলেন, দলীয় পদ থেকে যারা ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের সবাইকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের সব ধরণের পদ থেকে তাদের বহিস্কার করা হয়েছে।

সাটুরিয়া উপজেলার নয় ইউনিয়নের কহিস্কৃতরা হলেন, বালিয়াটি ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর সোহেল আহম্মেদ চৌধুরী, আওয়ামীলীগের সদস্য মীর আনিছুজ্জামান চৌধুরী।

তিল্লি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম খোকন ও আওয়ামীলীগের সদস্য আব্দুল লতিফ।

ফুকুরহাটি ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মো. লিয়াকত আলী খান লাবু। সাটুরিয়া ইউনিয়নে সাটুরিয়া উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল গফুর।

দিঘুলিয়া ইউনিয়নে ইউনিয়ন সহসভাপতি মো. মতিউর হোসেন ও যুগ্ন সম্পাদক এটিএম আব্দুল জলিল। বরাইদ ইউনিয়নে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাই ও উপদেষ্টা মো. মোশারফ হোসেন।

মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক সাটুরিয়া উপজেলাধীন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক ওই ১০ জন বিদ্রোহী প্রাথীকে বহিস্কার করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT