1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

রংপুরে রেললাইনের পাশ থেকে জাসদ নেতার লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় রেললাইনের পাশ থেকে এক জাসদ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শরিফুল ইসলাম (৬২) নামে ওই নেতার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কাউনিয়ার উপজেলার হারাগাছ পৌর এলাকার হক বাজারের মৃত আলহাজ্ব হাসেন আলীর পুত্র। তিনি হারাগাছ পৌর জাসদের সভাপতি এবং জেলা জাসদের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শরিফুল। রাতে স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে শহীদবাগ খোর্দভুতছড়া এলাকায় রেল লাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্বজনরা এসে লাশ শনাক্ত করে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।
কাউনিয়া থানার এসআই মাসুদার রহমান জানান, নিহত শরিফুলের মাথার অর্ধেক খুলি ছিলনা। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT