1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৬৩ বার পঠিত

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার।

সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার ১৪ ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলা বিআরডিবি কনফারেন্স হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।

সভায় বক্তারা, চাউলধনী হাওরে চলমান বিরোধের সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল ‘চাউলধনী ও দুবাগ বিলে’ ইজারাদারদের পরিবর্তে অবৈধভাবে মাছ শিকারের ফলে ইজারাদার ও স্থানীয় লোকজনদের বাড়তি উত্তেজনা যাতে বৃহৎ আকার ধারণ না করে সেদিকে স্বজাগ দৃষ্টি রাখার, বিশ্বনাথের বিভিন্ন সড়কের পার্শ্বে বালু-পাথর রেখে কিছু ব্যক্তি ব্যবসা করার ফলে অতিথের মতো পুনরায় বৃদ্ধি পাওয়া সড়ক দূর্ঘটনার আশংঙ্কা দূর করার জন্য ব্যবস্থা নেওয়ার, সড়কের যানজট কমানোর জন্য ও অবৈধ সিএনজি-অটোরিক্সা চলাচল বন্ধের লক্ষ্যে ব্যবস্থা গ্রহনের, বাসিয়া নদীর সেতু ও সড়কের উপর থাকা দোকানগুলো উচ্ছেদ করার, ডালপালা কর্তনের নামে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাছের মাত্তি (আগা) কাটা বন্ধ করার, বাসিয়া নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহনের পাশাপাশি ময়লা-আবর্জনা নদীতে না ফেলার জন্য কার্যক্রর প্রদক্ষেপ গ্রহনের দাবী জানান।

বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে সভার সভাপতি নুশরাত জাহান বলেন, ইজারাকৃত হাওর এলাকার শুধুমাত্র ইজারাদাররা মাছ শিকার করতে পারবেন। আর উপজেলার দুবাগ বিলে মাছ ধরা নিয়ে ইজারাদার ও স্থানীয় একটি পক্ষের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছে শীঘ্রই বিল ডিমারগ্রেশনের মাধ্যমে তা সমাধান করা হবে। উপজেলায় সিএনজি ভাড়া নির্ধারণে পরিবহণ শ্রমিকদের সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ চলমান রয়েছে। সড়কের পার্শ্বে বালু-পাথর রেখে ব্যবসা করলে ও বাসিয়া নদীতে ময়লা-আবর্জনা ফেললে আইনানু ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, থানা অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল মুন্না, নবীন সোহেল, আব্দুস সালাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT