1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

তরুণ লেখক প্রভাকর চাকমার ধর্মীয়গ্রন্থের মোড়ক উন্মোচন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৭৬ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি ।

বৌদ্ধ অনুসারীগণের নিত্য পাঠ্য বন্দনা ও চুলামনি চৈত্যর উদ্দেশ্যে পূজার প্রার্থনা তরুণ লেখক প্রভাকর চাকমার সম্পাদনায় ‘আকাশ প্রদীপ দানের মাহাত্ম্য’ মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি শহরের কে কে রায় সড়কের নাটঘর একাডেমিতে এ মোড়ক উন্মোচন করা হয়।

তরুণ লেখক প্রভাকর চাকমা জানান, আমার বাল্যকালের বেড়ে ওঠার খুব কাছের প্রিয় বন্ধু, খেলার পাথেয় সঙ্গী, দেহ, মনন, চিন্তাবোধ গঠনের সৃজনশীলতার পরম শিক্ষার নির্দেশক প্রিয় কাকা অনুপম চাকমার বার্ধক্যজনিত কারণে ২০১৮ সালে ৪৫ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন। তাঁর পারলৌকিক সৎগতি কামনায় আমার এই ক্ষুদ্র গ্রন্থটি উৎসর্গ করেছি।

অনুষ্ঠানে তরুণ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নাটঘর একাডেমির পরিচালক প্রনব বিকাশ চাকমা। এ সময় প্রকাশক রনেল চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদোন্দী প্রকাশনীর সার্বিক সহযোগিতায় একশ টাকার শুভেচ্ছা বিনিময়ে ১৮ ডিসেম্বর বইটি প্রকাশিত হয়।

প্রকাশক রনেল চাকমা বলেন, আজানাকে জানাবার জ্ঞান অন্বেষণের জন্য বইয়ের বিকল্প নেই। বই পড়তে উৎসাহিত করা একজন প্রকৃত মানুষের কর্ম। ইতিহাসকে জানার জানার জন্য সত্যকে উপলব্ধি করার জন্য বইয়ের গুরুত্বতা অপরিসীম।

তিনি আরও বলেন, আমি ২০০৩ থেকে থেকে বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মীয় বই কিছু বিনিময়ের মাধ্যমে মানুষের হাতে তুলে দিয়ে এসেছি। ” আকাশ প্রদীপ দানের মাহাত্ম্য ” ধর্মীয় বইটির বহুল প্রচার ও প্রসার ঘটুক এই কামনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT