1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

“আগামী ১ বছরের মধ্যে ভোজ্যতেলর ড্রামকে পরিহার করে প্যাকেটজাত করা হবে”-সাপাহারে খাদ্যমন্ত্রী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২১৬ বার পঠিত

নাজমুল হক সনি , স্টাফ রিপোটারঃ

“আগামী এক বছর অর্থাৎ ২০২২ সালের মধ্যে খোলাবাজারে কোনরূপ ভোজ্যতেল বিক্রয় হবেনা। খোলা তেলে দেখা যায় পামওয়েল তেলের মধ্যে সোয়াবিন তেল মিশ্রন করে সয়াবিন তেল বলে ক্রেতার হাতে ধরিয়ে দেয়। তা ক্রেতাদের ভোগান্তি ও সঠিক তেল পাওয়ার লক্ষ্যে সবধরনের ভোজ্যতেল প্যাকেটজাত করা হবে” বাজারে কোন প্রকার খোলা তেল বিক্রয় হবে না শুধুমাত্র প্যাকেট তেল বিক্রয় হবে যা প্যাকেটের গায়ে তেলের নাম উল্লেখ থাকিতে হইবে।নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজান হোসেন মন্ডল, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা।
উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান টকি এর সঞ্চালনায় জেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক রঞ্জিত সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, হোটেল রেস্তোরায় মালিকগণ, মৎস্য ব্যবসায়ী, ক্ষুদ্র ও বণিক ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে ১লক্ষ ৬২ হাজার টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন প্রকার চিকিৎসাসেবার চেক প্রদান করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT