1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

শ্রীবরদী সরকারি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৯২ বার পঠিত

এস.এম.আরফান আলী:
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ (১৪ ডিসেম্বর)। বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। বাঙালি জাতির ইতিহাসে বেদনাবিধুর দিন। সারাদেশের মানুষ বেদনাসিক্ত অশ্রু-শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে।
এরই ধারাবাহিকতায় শেরপুর জেলার শ্রীবরদী সরকারি কলেজে যথাযথ মর্যাদায় পালন করা হয় শহিদ বুদ্ধিজীবী দিবস। দিনটি পালন উপলক্ষে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তলন ও শহিদ দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের শিক্ষক কর্মকর্তারা। এরপর রচনা, স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. আলিফ উল্লাহ আহসান। সভাপতিত্ব করেন অত্র কলেজের উপাধ্যক্ষ জনাব মো. আক্রাম হোছাইন। অনুষ্ঠানের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের প্রভাষক জনাব রিফাত আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক জনাব হামিদুর রহমান।
এসময় বক্তব্য রাখেন কলেজের শিক্ষক কর্মকর্তারা। বক্তারা শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT