1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

নববধু হত্যায় তিনজনের মৃত্যুদন্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২০০ বার পঠিত

মোঃ মোশারফ হোসেন,,সাটুরিয়া(মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় নববধু সুপ্রিয়া সাহা হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই রায়ে অপর তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও একজনকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় প্রদান করেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, সুপ্রিয়ার শশুর দীলিপ চন্দ্র সরকার, শাশুড়ি গীতা রাণী সরকার ও স্বামীর বন্ধু মহাদেব রায়। যাবজ্জীবন কারাদন্ড পাপ্তরাহলেন-বিষ্ণু পাল, সঞ্জিত সাহা রণ ও রঞ্জিত ঘোষ। আদালত সুপ্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকারকে খালাস দিয়েছে। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড আসামীরা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকার সুকুমার সাহার মেয়ে সুপ্রিয়া সাহা স্থানীয় সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ২০১৬ সালের ৭ আগষ্ট সদর উপজেলার কৈতরা গ্রামের দিলীপ সরকারের ছেলে দীপাঞ্জন সরকারের সাথে প্রেমের সর্ম্পকের পর পারিবারিক ভাবে সুপ্রিয়ার বিয়ে হয়। বিয়ের পর পূর্ব দাশড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামী ও শশুর- শাশুড়ির সাথে থাকতেন সুপ্রিয়া। বিয়ের পর থেকেই শশুর- শাশুড়ির তাকে নির্যাতন করতো।

২০১৬ সনের ২৮ সেপ্টেম্বর ওই ভাড়া বাড়ি থেকে গলায় গামছা পেচাঁনো অবস্থায় সুপ্রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতে সুপ্রিয়ার বাবা তার (সুপ্রিয়ার) স্বামী, শশুর- শাশুড়িসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় মামলা করেন।

২০১৬ সালের ২৯ নভেম্বর পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। পরে ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT