1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

সোনাগাজীতে ছয়টি সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করেন সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৭৪ বার পঠিত

ইউসুফ মুন্সী,স্টাফ রিপোর্টারঃ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সোনাগাজী উপজেলাধীন আই আর আই ডি পি- ৩ প্রকল্প সমূহের ছলইয়া – গোফাট সড়ক উন্নয়ন, রিয়াজ উদ্দিন মুন্সীর হাট চর এলাহি ব্রিজ সড়ক উন্নয়ন, ছাড়াইত কান্দি দৌলত চৌধুরী দিঘী- মতিগঞ্জ সড়ক উন্নয়ন, ওলামা বাজার – গুচ্ছ গ্রাম সড়ক উন্নয়ন, সুলাখালী মুহুরী বাড়ী – ছাতু মিয়া সড়ক উন্নয়ন, পুরাতন সওদাগর হাট মাহমুদিয়া মসজিদ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন ফেনী – ৩ সোনাগাজী – দাগনভূইয়া আসনের সাংসদ লেঃ জেঃ অবঃ মাসুদ উদ্দীন চৌধুরী।

এছাড়া তিনি আমিরাবাদের মধ্য আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত একটি নবনির্মিত শহীদ মিনার শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াত, উপজেলা ইঞ্জিনিয়ার মুনির হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ ওয়াহিদুর রহমান, উপজেলা প্রকল্প পরিচালক মোঃ ইকবাল হাসান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, সাংসদ লেঃ জেঃ অবঃ মাসুদ উদ্দীন চৌধুরীর পিআরও মোঃ ওমর ফারুক, আহমদ পুর বড় সমাজ কমিটির সভাপতি মাওলানা জিয়াউল হক, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ সদস্য দিদার চৌধুরী, সাবেক ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন ভূইয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা সাইমুন চৌধুরী সহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT