1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ।

ঝিকরগাছায় বাড়ি যাওয়া আসার পথ বন্ধ করায় ৪জনের নামে থানায় অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর দাশপাড়া গ্রামে বাড়ি যাওয়া আসার পথ বন্ধ করায় ৪জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন শ্রীমতি তাপসী রানী দাশ (৪০)। অভিযোগে অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত কিনা দাশের ছেলে গৌর পদ দাশ (৫০), মৃত কালিপদ দাশের ছেলে অশোক দাশ (৫৫), গৌর দাশের ছেলে তপন কুমার দাশ(৩৮), কিনা দাশের ছেলে প্রেম কুমর দাশ(৪০)সহ অজ্ঞাত ৩/৪জন।
বাদি তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, পৌত্রিক সম্পত্তির উপত্তর অদীকারী সূত্রে জন্মলগ্ন হতে ১৬শতক জমির উপর বাস্তভিটাতে বসবাস করছেন। দীর্ঘদিন যাবৎ বাড়ি হতে চলাচলের জন্য নির্ধারিত রাস্তায় যাওয়া আসা করার পরেও গত ০৯ ডিসেম্বর অনুমান সকাল ১০টার সময় বিবাদিরা পরিকল্পিত ভাবে বাদির বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেয় ও মারমুখি আচারণ করেও ক্ষ্যান্ত হয়নি। বর্তমানে বাদি ও বাদির পরিবারের সদস্যদেও উপর খুন জখমের হুমকি দিচ্ছে। বর্তমানে বাদি মানবতার সাথে জীবনযাপন করছে।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, জমিজমা সংক্রান্ত ঝমেলার বিষয়ে উভয় পক্ষকে বিজ্ঞ আদালতে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আর স্থানীয় ভাবে যদি কেউ সমস্যা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT