1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

সরিষাবাড়ীতে শ্রী’শ্রী কালীমাতা বার্ষিক পূজা উৎসব পালিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৮২ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে সনাতন সম্প্রদায়ের প্রায় ২০১ বছরের পুরোনো শ্রী’শ্রী খাগুড়িয়া কালীমাতা বাষির্কী পূজা উদযাপিত হয়েছে। শনিবার (১১ডিসেম্বর) উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া কালীমাতা মন্দিরে দিনব্যাপী এ বাষির্কী পূজা পালন করা হয়।

খাগুড়িয়া মন্দির সূত্রে জানা গেছে, বৃটিশ শাসন আমল থেকে এ পূজা প্রতি বছর এই দিনে পালিত হয়ে আসছে। তৎকালীন এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গ এ মন্দির প্রতিষ্ঠিত করেন। এই অঞ্চলটিতে জেলে সম্প্রদায়ের লোক বেশি বাস করতো। তার পাশেই বয়ে যাওয়া ঝিনাই নদী থেকে মাছ শিকার করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতো। মাছ শিকার করতে গিয়ে জেলেরা দুটি পুরাতন মূর্তি পায়।

পরে মূর্তি দুটি নিয়ে খাগুড়িয়া এলাকায় পাটের শলা দিয়ে মন্দির নির্মাণ করে সেখানে রেখে তারা পূজা অর্চনা শুরু করে। দীর্ঘ দিন পরে দেশ বিভক্ত হলে পাকিস্তান আমলের প্রথম দিকে চিকিৎসক রামকমল পন্ডিত আবারো মন্দিরটি পুননির্মাণ করেন।

তখন থেকে ভারতসহ দেশের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা এই উৎসবে সমবেত হন।

মন্দিরের দায়িত্বে থাকা পৌরহিত্য নিরঞ্জন চক্রবর্তী জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা কালীমাতার মন্দিরে এসে পূজা করে তাদের মনের বাসনা পূরণ করে যান। কালীমাতার কাছে প্রার্থনা মা যেন এ জগৎ থেকে এই মহামারি করোনা রোগ থেকে মানবকে রক্ষা করেন।

পুণ্যার্থী টাঙ্গাইলের সুমন কর্মকার, ময়মনসিংহের কৃষ্ণা রানী, জামালপুরের প্রিয়াংকা রানী, বগুড়ার রানী সরকার সহ অনেক ভক্তবৃন্দ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও কালীমাতার মন্দিরে মাকে পূজা করতে এসেছি। আমাদের অনেকের মানত থাকে যেমন মেয়ের বিয়ে, চাকরি, রোগমুক্তি, সন্তানদের ভালো করে পড়ালেখা ও ব্যবসায় উন্নতিসহ অনেক ধরনের ইচ্ছা পূরণ হলে কালীমাতাকে পূজা দিয়ে যাই। আর কালীমাতার আশীর্বাদও নিয়ে যাই।

এ বিষয়ে শ্রী শ্রী কালীমাতা মন্দিরের সভাপতি বলেন, প্রতি বছর এই দিনে কালীমাতার বাষির্কী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। সব ধরনের সুব্যবস্থা কমিটি থেকে নেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কড়া নিরাপত্তার ব্যবস্তা করা হয়েছে।

এ সময় বার্ষিক পূজা আয়োজন অনুষ্ঠান পরিদর্শন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার ঘোষ, উপজেলা কমিটির সভাপতি নিখিল চন্দ্র পাল ও মন্দির কমিটির সাধারন সম্পাদক কালাচাঁন পাল প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT