1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও নিষেধাজ্ঞা: রাষ্ট্রের জন্য অসম্মানজনক ………আ স ম রব।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন ‘মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড একশন ব্যাটেলিয়নের বর্তমান ও সাবেক ৭ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রাষ্ট্রের জন্য অসম্মানজনক। এই ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশে গুম, বিচার বর্হিভূত হত্যাসহ গুরুতর মানবাধিকার লংঘনের প্রশ্নে, বাক স্বাধীনতার প্রশ্নে, ডিজিটাল আইনের অপপ্রয়োগ ও ভিন্ন মত দলনের প্রশ্নে সর্বোপরি নির্বাচন বিহীন সংস্কৃতির প্রশ্নে বারবার প্রতিকারের উদ্যোগ নেয়ার জন্য বহুদিন ধরে আমরাসহ অনেকেই দাবি উত্থাপন করে আসছি। কিন্তু সরকার এসবের প্রতি কর্ণপাত না করে সবকিছুকে উপেক্ষা করে এই সংকটকে আরো গভীরতর করেছে।
এখনো যদি সরকার ভোটাধিকার ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে যথাযথ উদ্যোগ গ্রহন না করে তাহলে ভবিষ্যতে রাষ্ট্র বড় ধরনের সংকটে পড়বে। তাছাড়া জাতিসংঘের শান্তি মিশন সমূহে বাংলাদেশের অংশগ্রহণও ঝুঁকির মুখে পড়তে পারে।
আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে আমরা অবিলম্বে সরকারকে তার অবস্থান সুস্পষ্ট করার আহ্বান জানাচ্ছি।’
আজ সকাল ১০ টায় ঢাকাস্থ ফেনী সমিতি মিলনায়তনে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব এ সকল কথা বলেন।
সভায় সমসাময়িক জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতির বিস্তারিত আলোচনা শেষে রাজনৈতিক প্রস্তাবনা ও কতিপয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাংগঠনিক সিদ্ধান্তে আগামী অক্টোবর ২০২২ এরমধ্যে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করে ১লা জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত সময়ের মধ্যে সকল জেলা- উপজেলা সহ তৃণমূল পর্যায়ের সম্মেলন সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে বর্তমান গণতন্ত্রহীন অবস্থায়, গণমানুষের দৈনন্দিন সমস্যাসমূহ নিয়ে আন্দোলন-সংগ্রাম জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
চলমান সভায় এ পর্যন্ত বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মোহাম্মদ তৌহিদ হোসেন, আহসান উদ্দিন চৌধুরী সুইট, কামাল উদ্দিন পাটোয়ারী, লোকমান হাকিম, মতিয়ার রহমান মতি, আমিন উদ্দিন বিএসসি, আমির উদ্দিন মাস্টার, এস এম সামসুল আলম নিক্সন, শ্রী নীল রতন মিস্ত্রি, আনোয়ারুল কবির মানিক, হারুনুর রশিদ বাবুল, সৈয়দ বিপ্লব আজাদ, আব্দুল লতিফ খান, লোকমান হোসেন বাবলু প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT