1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

বিলাইছড়িতে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সেনা বাহিনীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-বিলাইছড়িতে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেনা বাহিনীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বিলাইছড়ি সেনা জোন অপরাজেয় ৬ বীর এর আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেখুর রহমান পিএসসি। তিনি বিজয়ীদের মাঝে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জোন কমাণ্ডার বিএ ৭০৩২ লে.কর্ণেল মো : ইসরাত হোসেন পিএসসি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী।

এবং ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা( রাসেল) ও ৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।

প্রতিযোগীতায় নারী -৬ পুরুষ -৮ মোট =১৪ দল উপজেলার বিভিন্ন এলাকা হতে অংশগ্রহণ করেন।

প্রতিযোগীদের মধ্যে পুরুষ ও মহিলা দলের যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে মাচকাবাছয়া বহলতলী ২ দল।

অন্যদিকে প্রতিযোগিতায় পুরুষ দলের ২য় স্থান অধিকার করেছেন কেংড়াছড়ি পুরুষ দল ও ৩য় স্থান অধিকার করেছেন কুতুব দিয়া পুরুষ দল।
আরেক দিকে প্রতিযোগীতায় নারী দলের ২য় স্থান অধিকার করেছেন ধূপ্যাচর মহিলা দল ও ৩য় স্থান অধিকার করেছেন কেরনছড়ি মহিলা দল।

প্রতিযোগীতায় কেংড়াছড়ির কেরনছড়ি ঘাট হতে উপজেলা ঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দূরত্ব ধম বন্ধ করে পাড়ি দিতে হয়েছে অংশ গ্রহণকারী বা প্রতিযোগীদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT