1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

আনোয়ারায় শেভরণ শাখার সায়েন্টিফিক সেমিনার অনুষ্টিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

শেখ আবদুল্লাহ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রামের আনোয়ারায় শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাঃ) লিমিটেড শাখার ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) বর্ষপূর্তি উপলক্ষে আনোয়ারায় চাতরী চৌমুহনীর শেভরণ ভবনের চতুর্থ তলায় সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।

এসময় সেমিনারে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী(প্রঃ) লিমিটেড আনােয়ারা শাখা’র ব্যবস্থাপনায় ডা. খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে শেভরন আনোয়ার শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, শেভরন চক্ষু রির্চাস সেন্টারের সমন্বয়ক ডা.এম এ করিম, শেভরন আনোয়ারা শাখার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন, শেভরন আনোয়ারা শাখার বিশেষজ্ঞ ডাঃ কাজী শামীম আল মানুন, ডাঃ মোঃ এহসান, ডাঃ আব্দুল মান্নান শিকদার, ডাঃ গিয়াস উদ্দিন, ডাঃ এস মুজিবুর রহমান, ফিন্যান্স ডাইরেক্টর মীর নাজের আহমেদ পল্লী চিকিৎসকসহ শেভরনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সেমিনারে শেভরণ আনোয়ারা শাখার ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি দক্ষিণ চট্টগ্রামের চিকিৎসা ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চাই। কাউকেই চিকিৎসার অভাবে শহরে যেতে হবেনা। আমার লক্ষ্য গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোর ঘুরায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT