1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ।

মসিকে ৬৬ হাজার ১’শ ৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন মেয়র টিটু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

খালেদ খুররম পারভেজ, ময়মনসিংহ।

শনিবার ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় নগর ভবন প্রাঙ্গণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে সারা দেশের ন্যায় শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ এর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় মসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ এস কে দেবনাথ,স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ মসিকের আরো অনেকই উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ জানান ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৩টি ওয়ার্ডে ৩’শ ০১টি নির্ধারিত কেন্দ্রে ৬ থেকে ১১মাস বয়সী ৯ হাজার ৩’শ শিশু’র প্রতিজনকে ১ লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ -থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৮’শ ৫০ জন শিশু’র প্রতিজনকে ২ লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় সর্বমোট ৬৬ হাজার ১’শ ৫০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশে ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন করবে বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT