1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় ১১চেয়ারম্যান আওয়ামীলীগ থেকে বহিষ্কার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৪৯ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ), প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরোধীতা ও নৌকার প্রতিকের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ১১ জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামীলীগ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিরোধীতাকরে প্রার্থী হওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ধামইরহাট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রাথমিক সদস্য এটিএম বদিউল আলম, ২ নম্বর আগ্রাদ্বিগুন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মীর, ৩নম্বর আলমপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত ইউনিয়ন যুবলীগ সম্পাদক আবু মুছা, ও আওয়ামী লীগ সদস্য বেলাল হোসেন, ৪নং উমার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মাসুদুর রহমান সরকার, যুবলীগের ইউনিয়ন সভাপতি আজহারুল ইসলাম, ৫ নম্বর আড়ানগর ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সম্পাদক মোসাদ্দেকুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রকেট, ৬ নং জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ওসমান আলী, ৭ নম্বর ইসবপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল, ৮নম্বর খেলনা ইউনিয়নে পুনরায় নির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সালামকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন জানান, অব্যাহতি প্রদানকারীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে মেনে চলতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT