1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ।

মান্দায় স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এক কলেজ ছাত্র আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৬৬ বার পঠিত

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাকিল ইসলাম (২০) নামের মান্দা মমিন শাহানা সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় ভূক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শাকিল হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে বুধবার রাতে মান্দা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে ভূক্তভোগী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত শাকিল হোসেন। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্ত শাকিল তাকে দেখে নেওয়ার হুমকিও দেয়। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তার মেয়ে ঘরের বাইরে এলে অভিযুক্ত শাকিলসহ অজ্ঞাত দুই বন্ধু অপহরণ করে গ্রামের মাঠের ভেতর নিয়ে যায়। সেখানে অজ্ঞাতনামা দুইজনের সহায়তায় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত শাকিল হোসেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, ছাত্রীর বাবা থানায় ধর্ষণ মামলা দায়ের করার পর মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ আমিনুল ইসলাম তথ্য প্রযুক্তির তার মোবাইলফোন ট্যাকিং করে উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে শাকিল ইসলামকে আটক করেন। আগামীকাল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।#

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT