1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী।

রাণীশংকৈলে কবিতা পরিষদের আবৃত্তি অনুষ্ঠান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৮ বার পঠিত

পেয়ার আলী।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রগতি ক্লাব প্রাঙ্গনে
শুক্রবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাণীশংকৈল কবিতা পরিষদের
বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ” সাহসী উচ্চারণ ”
অনুষ্ঠিত হয়। ওই পরিষদের আহবায়ক প্রভাষক
প্রশান্ত বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন ঠাকুরগাঁও- সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক
সংসদ সদস্য ইয়াসিন আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিকজন আবু শাহানশাহ ইকবাল,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতা-কর্মী, পৌর কাউন্সিলর ও
সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- প্রশান্ত বসাক। বক্তারা তাদের বক্তব্যে
মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশে
কবিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করেন-
প্রশান্ত বসাক, আলমগীর হোসেন, মনিরুজ্জামান মনি, আশরাফ আলী, ফরিদা ইয়াসমিন, নাসরিন আকতার, শাহানশাহ ইকবাল, শাহীন কোরাইশী,স্নিগ্ধা, জাহিদ হোসেন, মাসুমা আকতার লিপি, সাদেকুল
ইসলাম, আসাদুজ্জামান রাজু আশরাফ আলী, মালিহা, তৃষা পাল, আরিফ হোসেন ও শাপলা।
সঞ্চালনা করেন পরিষদের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT