1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

বিশ্বনাথ মুক্তদিবস উপলক্ষ্যে “বিজয়ের গল্প” শীর্ষক অনুষ্টান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১৪৪ বার পঠিত

বিশ্বনাথ মুক্তদিবস উপলক্ষ্যে “বিজয়ের গল্প” শীর্ষক অনুষ্টান
ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ মুক্ত দিবস উপলক্ষে ‘বিজয়ের গল্প’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিশ্বনাথ মুক্ত দিবস তারিখ নিয়ে জটিলতা শেষ হয়েছে বিগত দেড় যুগ আগে। সে সময় মুক্তিযোদ্ধারা বসে তাদের মতামতের ভিত্তিতে ১০ তারিখ নির্ধারণ করা হয়েছিল। এখন একটি মিমাংশিত বিষয় নিয়ে নতুন করে রাজনীতি না করার আহবান জানান বক্তারা। পাশাপাশি আগামী বছর থেকে দিবসটি সরকারিভাবে পালনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষ্যে দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু বিজয়ের ৫০ বছরে এসেও অসাম্প্রদায়িক দেশ গঠনে আন্দোলন করতে হচ্ছে আমাদের। তারা বলেন, মুক্তিযোদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সম্প্রতির সেতুবন্ধনে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।

শুক্রবার ১০ ডিসেম্বর বিকেলে উপজেলা স্মৃতিস্তম্ভে প্রতি বছরের ন্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বনাথ থিয়েটার। থিয়েটারের সভাপতি আনহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, থিয়েটারের উপদেষ্ঠা সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, গণতন্ত্রী পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, জাতীয় কবিতা পরিষদ বিশ্বনাথ শাখার সভাপতি কবি আব্দুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক কবি শামীম আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না।

থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন নাঈম, শহীদ দীগেন্দ্র কুমার দাস স্মৃতি পরিষদের সভাপতি বিজন চন্দ্র দাশ বিজয়, প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, থিয়েটারের সদস্য শফিক রুহিন, মাজহারুল ইসলাম, আব্দুল হাকিম, ফয়জুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে ১০ ডিসেম্বর (আজ) বীর প্রতিক সিরাজুল ইসলাম ও ১ ডিসেম্বর মরতুজ আলীর মৃত্যুতে এবং সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT