1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম।

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২৩টি শ্যালোমেশিন ধ্বংস।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৪ বার পঠিত

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে জাফলংয়ের ডাউকি নদীর জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ২৩টি শ্যালো মেশিনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় গোয়াইনঘাট থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ২৩টি শ্যালো মেশিন আগুন দিয়ে বিনষ্ট করা হয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT